দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ফের অংশ নিতে আগ্রহী ইসরায়েল। তবে এ বিষয়ে দেশটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান।
প্রতিবেদনে কোনো সূত্রের নাম উল্লেখ না করে বলা হয়েছে, জেরুজালেমের কর্মকর্তারা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
একই ধরনের তথ্য প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক পোস্ট। পত্রিকাটি জেরুজালেমের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে এবং পূর্ণমাত্রায় যুদ্ধ পুনরায় শুরু করতে আগ্রহী ইসরায়েল।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘প্রয়োজন হলে আমরা আবারও তা করতে প্রস্তুত।’
তবে সূত্রটি আরও বলেছে, ইসরায়েল এমন পরিস্থিতিতে ফিরতে চায় না, যখন মানুষকে আবার আশ্রয়কেন্দ্রে যেতে হবে। একই সঙ্গে তারা ইরানের পরিস্থিতিকেও উপেক্ষা করতে চায় না।
সূত্রটির ভাষ্য, ‘এটাই যদি আমাদের দিতে হয় এমন মূল্য হয়, তাহলে আমরা সেই পরিস্থিতি মেনে নেব।’
/অ